পড়তে গিয়ে ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ভাটারার নূরের চালা এলাকায় মাদ্রাসায় পড়তে গিয়ে এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। শিশুটি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন। ভাটারা থানার উপপরিদর্শক জয়ন্ত মণ্ডল বলেন, দিন দু-এক আগে শিশুটি মাদ্রাসায় পড়তে গিয়ে ধর্ষণের শিকার হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে। তাঁকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই ঘটনায় ভাটারা থানায় মামলা হয়েছে।