ফকিরাপুলে আবাসিক হোটেলে খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ফকিরাপুলে আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে একটি আবাসিক হোটেলে দুর্বৃত্তদের গুলিতে আবদুল হামিদ (৪৪) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। হামিদের বাড়ি চট্টগ্রাম জেলার সন্দ্বীপে।
পুলিশ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, আবদুল হামিদ সপ্তাহ খানেক আগে মতিঝিল থানাধীন ফকিরাপুল এলাকার হোটেল মতিঝিলের ২০১ নম্বর কক্ষ ভাড়া নেন। আজ সন্ধ্যায় দুজন যুবক সেখানে গিয়ে তাঁকে গুলি করে করেন। পরে তোফায়েল নামের এক ব্যক্তি তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। লাশ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় তোফায়েলকে জিজ্ঞাসা করা হচ্ছে।