ফটিকছড়িতে গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়িতে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার উপজেলার ভূজপুর থানার হলুদিয়া নলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম ছখিনা আক্তার (৫০)। তিনি ওই এলাকার ফুল মিয়ার স্ত্রী।
স্থানীয় লোকজন জানান, পাবিারিক কলহের জের ধরে স্বামী ফুল মিঞা গত বৃহস্পতিবার রাতে ছখিনাকে মারধর করেন। বেধড়ক পিটুনিতে গুরুতর আহত হয়ে গতকাল শুক্রবার ভোররাতে ছখিনা মারা যান। তাঁর বাবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর সুলতানপুর গ্রামে।
স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে অনেক বছর আগে পরিবারটি এখানে এসে বসতি স্থাপন করে। বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হওয়ার খবর শুনেছি। আবার এলাকার লোকজন আত্মহত্যার কথাও প্রচার করছে।’
ভূজপুর থানার ওসি মো. জাহিদুল কবির জানান, এ ব্যাপারে কেউ এখনো অভিযোগ দেয়নি।