প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর গ্রামের ইউনুস সওদাগরের বসতঘরে গত সোমবার গভীর রাতে ডাকাতি হয়েছে। স্থানীয় সূত্র জানায়, মুখোশধারী ১৫-২০ জন ডাকাত প্রথমে পরিবারের সবাইকে একটি কক্ষে আটকে রাখে। পরে তারা পাঁচ ভরি স্বর্ণালংকার, ছয়টি মুঠোফোন সেট ও ২০ হাজার টাকা নিয়ে যায়। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ডাকাতদের ধরার চেষ্টা চলছে।