ফটিকছড়িতে তিন ব্যক্তি অপহৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কর্ণফুলী চা-বাগান এলাকার দুইদ্যাখোলা থেকে গত বুধবার বিকেলে তিন ব্যক্তি অপহৃত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তাঁদের উদ্ধার করা যায়নি।
অপহৃত ব্যক্তিরা হলেন মুহাম্মদ এজাহার (৪৫) এবং দুই ভাই মুহাম্মদ হোসেন (৫২) ও মুহাম্মদ আইয়ুব (৫০)। তাঁরা খিরাম বন বিভাগের আওতাধীন সামাজিক বনায়নের উপকারভোগী। গত বুধবার সকালে ১০-১২ জন দুর্বৃত্ত অস্ত্রের মুখে তাঁদের অপহরণ করে নিয়ে যায়।
অপহৃত হোসেন ও আইয়ুবের ভাই মুহাম্মদ তৈয়ব জানান, তাঁর অপহৃত দুই ভাই দিনমজুর। এ ছাড়া তাঁরা বন বিভাগের আওতাধীন বনায়ন কাজে জড়িত।
খিরাম বন বিট কর্মকর্তা মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, অপহৃত ব্যক্তিরা সামাজিক বনায়নের উপকারভোগী। ওই এলাকায় তারা নতুন বাগান সৃজনে পাহাড় পরিষ্কারের কাজ করছিলেন।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন বলেন, ‘অপহরণের বিষয়টি শুনেছি। তবে অপহৃত ব্যক্তিদের পরিবার এখনো লিখিত অভিযোগ দেয়নি।’