ফটিকছড়িতে দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক লীগের নেতা আহত
চট্টগ্রামের ফটিকছড়িতে গত শুক্রবার দিবাগত রাতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ও গুলিতে স্বেচ্ছাসেবক লীগের এক নেতা আহত হয়েছেন।
আহত মুহাম্মদ জসিম উদ্দিন ফটিকছড়ি পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। তাঁর বাড়ি পৌরসভার দক্ষিণ রাঙ্গামটিয়া গ্রামে। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জসিম উদ্দিন (৩৮) জানান, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে মুখোশধারী চার সশস্ত্র দুর্বৃত্ত তাঁর উপজেলা পরিষদসংলগ্ন ভাড়া বাসায় হানা দেয়। দুর্বৃত্তরা প্রথমে তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। একপর্যায়ে দুর্বৃত্তরা তাঁর পায়ে গুলি করে পালিয়ে যায়। তিনি জানান, দুর্বৃত্তরা তাঁর বাসা থেকে কোনো মালামাল কিংবা টাকাপয়সা লুট করেনি। তারা হত্যার উদ্দেশে৵ এসেছিল।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।