ফটিকছড়িতে তিন দিন ধরে ব্যবসায়ী নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ফটিকছড়িতে এক ব্যবসায়ী তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাঁর নাম মাহমুদ উল্লাহ (৩০)। তিনি গরুর ব্যাপারী ও মাছের পাইকারি বিক্রেতা। তাঁর বাড়ি উপজেলার বক্তপুর গ্রামে।
পরিবারের সদস্যরা বলেন, গত মঙ্গলবার দুপুরে ব্যবসার কাজে তিনি ঘর থেকে বের হন। সন্ধ্যা পর্যন্ত মুঠোফোনে স্ত্রী ঝুমা আকতারের সঙ্গে কথা হয়। এরপর থেকে মুঠোফোন বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় ওই ব্যবসায়ীর বড় ভাই মুহাম্মদ এরশাদ ফটিকছড়ি থানায় গত বুধবার সন্ধ্যায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ইউসুফ মিয়া বলেন, ব্যবসায়ীকে উদ্ধারের চেষ্টা চলছে।