ফটিকছড়িতে শিশু ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুরে একটি শিশু (৯) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বুধবার সকালে উপজেলার ভুজপুরের একটি শিশু বাড়ির পাশে পাতা কুড়াতে যায়। এ সময় একই এলাকার দুই ব্যক্তি শিশুটিকে ধর্ষণ করে। গতকাল বৃহস্পতিবার সকালে শিশুটিকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল লতিফ বলেন, গত বুধবার সন্ধ্যায় শিশুটির বাবা দুজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।