ফটোসাংবাদিকের ক্যামেরা ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছিনতাইকারীদের কবলে পড়ে ক্যামেরা ও টাকা খুইয়েছেন ইংরেজি দৈনিক নিউ এজ পত্রিকার ফাটোসাংবাদিক সনি রামানি। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর কাকরাইল এলাকায় এ ঘটনা ঘটে।
সনি রামানি বলেন, গত সোমবার রাতে বাসে করে খুলনা থেকে রওনা হন তিনি। গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে কাকরাইলে বাস থেকে নামার পর একটি সাদা মাইক্রোবাস তাঁকে অনুসরণ করে। সেগুনবাগিচার বাসায় হেঁটে যাওয়ার সময় মাইক্রোবাসটি তাঁর গতিরোধ করে। মাইক্রোবাস থেকে নেমে তিন-চারজন যুবক দেশীয় অস্ত্র দেখিয়ে তাঁর একটি ক্যামেরা, লেন্স, মুঠোফোন ও পাঁচ হাজার টাকা নিয়ে দ্রুত চলে যায়।
এ ঘটনায় রমনা থানায় মামলা করেছেন তিনি।