ফতুল্লায় চাঁদা না পেয়ে চালককে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার হাজীগঞ্জ এলাকায় ইজিবাইকের এক চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা তাঁকে হত্যা করেছে।
ওই ইজিবাইক চালকের নাম বেলায়েত হোসেন (৪৫)। তাঁর গ্রামের বাড়ি পিরোজপুরে। গতকাল বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুলিশ জানায়, বেলায়েত হোসেন ফতুল্লা থানার হাজীগঞ্জ-শিবু মার্কেট সড়কে ইজিবাইক চালাতেন। থাকতেন ওয়াপদাপুল এলাকার একটি মেসে। স্থানীয় সন্ত্রাসীরা তাঁর কাছ থেকে চাঁদা দাবি করেছিল। কিন্তু চাঁদা না দেওয়ায় গত বুধবার রাতে তাঁকে নির্মমভাবে পেটানো হয়। স্থানীয় লোকজন তাঁকে ওই রাতেই উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।