ফতুল্লায় নিখোঁজ পোশাকশ্রমিকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে একটি ডোবা থেকে নিখোঁজের দুই দিন পর গতকাল শুক্রবার পোশাকশ্রমিক রামিনের (২০) লাশ উদ্ধার করেছে পুলিশ। রামিন শহরের মাসদাইর বাড়ৈ ভোগ এলাকার নুরুল ইসলামের ছেলে।
রামিনের মা আইনু বেগম বলেন, ‘আমার ছেলে মাসদাইরের ফারিহা গার্মেন্টসে কাজ করত। শহরের মাসদাইর এলাকার এক ব্যক্তির স্ত্রীর সঙ্গে আমার ছেলের প্রেমের সম্পর্ক ছিল। রাজু বিভিন্ন সময় আমার ছেলেকে হত্যার হুমকিও দিয়েছিল। আমার ধারণা, আমার ছেলেকে ওরা নিয়ে হত্যা করে লাশ ডোবায় ফেলে দিয়েছে।’
ফতুল্লা মডেল থানার সহকারী পুলিশ সুপার মো. শরফুদ্দিন বলেন, গত বুধবার থেকে রামিন নিখোঁজ ছিল। খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি পরিবারের লোকজন। গতকাল দুপুরে শহরের ওই ডোবায় একটি লাশ ভাসতে দেখে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়।