ফতুল্লায় বস্তাবন্দী অবস্থায় পাওয়া বৃদ্ধার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লার শাসনগাঁও এলাকায় সড়কের পাশে বস্তাবন্দী অবস্থায় পাওয়া হাসিনা বেগম (৮০) মারা গেছেন। শুক্রবার রাত সাড়ে ১১টায় ঢাকার হলিফ্যামিলি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
গতকাল শনিবার সকালে তাঁর লাশ নারায়ণগঞ্জে আনা হয়। তবে হাসিনা বেগমের কোনো স্বজনের সন্ধান না পাওয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে লাশ দাফন করা হয়।
নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও মো. গাউছুল আজম জানান, গত ১৩ জুলাই রাতে ফতুল্লার শাসনগাঁও এলাকায় বস্তাবন্দী অবস্থায় রাস্তার পাশে হাসিনা বেগমকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাঁর কাছে জানা যায়, ছেলেমেয়েরা তাঁর ভরণপোষণ না দিয়ে উল্টো বস্তায় ভরে ওই স্থানে ফেলে রেখে যান।