ফতুল্লায় মাইক্রোবাস-ট্রাকে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি মাইক্রোবাস ও একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় ঢাকা-মুন্সিগঞ্জ সড়কের ভোলাইল এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা তিনটার দিকে ভোলাইল এলাকায় ১০-১২ জন দুর্বৃত্ত মাইক্রোবাস ও ট্রাকটির গতিরোধ করে। পরে তারা মাইক্রোবাস ও ট্রাক থেকে আরোহীদের নামিয়ে দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় মাইক্রোবাসের চালক ফজলুল হককে মারধর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান।