ফতুল্লায় যুবককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লার নিশ্চিন্তপুর এলাকায় বিল্লাল হোসেন (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। বিল্লালের বাড়ি ফতুল্লা থানার দেলপাড়ায়।
মাদক ব্যবসায় বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ দাবি করলেও নিহত ব্যক্তির পরিবারের দাবি, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে।
নিহত বিল্লালের বড় ভাই দুলাল হোসেন বলেন, ‘বিল্লাল নিশ্চিন্তপুর এলাকার একটি কারখানায় ওয়েল্ডিং মিস্ত্রি হিসেবে কাজ করত। পূর্বশত্রুতার জের ধরে বুধবার বেলা ১১টার দিকে এলাকার কয়েকজন যুবক তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। খবর পেয়ে তিনিসহ আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুপুরে সে মারা যায়।’
ফতুল্লা মডেল থানার ওসি আসাদুজ্জামান খান বলেন, মাদক ব্যবসার জের ধরে এ ঘটনা ঘটেছে। স্থানীয় মাদক ব্যবসায়ী মুক্তার ও তাঁর সহযোগীদের সঙ্গে বিল্লালের মাদক ব্যবসা নিয়ে বিরোধ ছিল। এ ঘটনায় এখনো কেউ মামলা করেননি।