ফতুল্লার কুতুবপুর ইউপির চেয়ারম্যান বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুল আলমকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। গতকাল রোববার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মনিরুল আলমের কাছে এ-সংক্রান্ত চিঠি পৌঁছে।
চিঠিতে মনিরুলের বিরুদ্ধে নাশকতার একটি মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল ও তা গৃহীত হওয়ায় তাঁকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
মনিরুল ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি। ২০১১ সালে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনিরুল আলম নির্বাচিত হন। এর আগেও তিনি এই ইউপির চেয়ারম্যান ছিলেন।