ফতুল্লায় বাড়িতে চুরি, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সেহাচর তক্কারমাঠ এলাকায় সৌদিপ্রবাসী জহিরের বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।
জহিরের স্ত্রী সালমা বেগম থানায় অভিযোগ করেছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সজল (২২) নামের একজনকে আটক করেছে পুলিশ।
অভিযোগ সূত্রে জানা গেছে, জহির ৬ মাসের ছুটি ভোগ করার পর শুক্রবার বিকেলে সৌদি আরবের উদ্দেশে বাসা থেকে বের হয়ে ঢাকায় বিমানবন্দরের দিকে রওনা হন। তাঁর সঙ্গে স্ত্রী ও দুই মেয়ে বিমানবন্দরে যান। জহিরকে বিদায় দিয়ে তাঁর স্ত্রী ও দুই মেয়ে ঢাকায় এক আত্মীয়ের বাসায় যান। সেখানে দুই রাত অবস্থান করেন। গতকাল সকাল আটটার দিকে পাশের বাড়ির ভাতিজা অনিক ফোন করে তাঁদের জানায়, তাঁদের ঘরের দরজা ভাঙা।