ফতুল্লায় শিশুর গলাকাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থেকে অজ্ঞাতপরিচয় একটি শিশুর (৫) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গতকাল শনিবার সকালে দাপা ইদ্রাকপুর এলাকার শিশুকল্যাণ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজনীন আক্তার সাংবাদিকদের জানান, শিশুকল্যাণ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র-২-এর ভেতরের একটি ঝোপে একটি শিশুর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। তিনি জানান, শিশুটির পরনে ছিল লাল টি-শার্ট ও ফুলপ্যান্ট। ধারণা করা হচ্ছে, তাকে অন্য কোথাও হত্যার পর লাশ এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। শিশুটির পরিচয় জানার চেষ্টা চলছে।