ফতুল্লায় হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার নন্দলালপুরে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম হাসান ইসলাম ওরফে সুমন মিয়া। এ ঘটনায় তাঁর স্ত্রী সায়মা মণি অপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হাসান ইসলাম স্থানীয় নূরুল ইসলামের ছেলে। বাড়ির পাশে তাঁর ছবি তোলার স্টুডিও ছিল। কয়েক বছর আগে সায়মা মণির সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের একটি মেয়ে আছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সায়মা সুমনের পিঠে কয়েকটি ছুরিকাঘাত করেন। পরে হাসানকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।