ফরমায়েশ মতো বাড়িতে জাটকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দিন বাড়ি বাড়ি গিয়ে কে কতটুকু জাটকা কিনবে তার অর্ডার (ফরমায়েশ) নেন তাঁরা। পরদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত এসব লোকের কাছে পৌঁছে দেওয়া হয় জাটকা। এভাবে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের কলাদী এলাকায় জাটকা বিক্রি করছেন স্থানীয় কতিপয় রিকশাচালক। মধ্য কলাদী এলাকার রিকশাচালক মো. বাবুল বলেন, ‘এভাবে জাটকা বিক্রিতে পরিশ্রম কম। এলিগা করি।’ দক্ষিণ কলাদীর বাসিন্দা মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঘরে বইসা কম দামে জাটকা পাই, এ জন্য কিনি।’ উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত শনিবার মো. আবিল, বাবুল ও মো. ফরিদ নামের তিন রিকশাচালককে আটক করা হয়েছে।