ফরমালিনসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত থেকে আনা প্রায় ২৪০ লিটার ফরমালিনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা শহরের সোনারগাঁও হ্যাচারির কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলো মুন্সিগঞ্জের কাজীরপাঙ্গা গ্রামের ইবলু মৃধা (৪৫), ঢাকার ১১/৩ শ্যামলী এলাকার নাঈম সরদার (২৯) ও বরগুনার পাথরঘাটা উপজেলার ঝালিয়াঘাট গ্রামের গোলাম ফারুক (৫১)। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক শেখ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।