ফরহাদ মজহারের খোঁজে খুলনায় র‍্যাবের অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবি ও সাহিত্যিক ফরহাদ মজহারের খোঁজে খুলনায় অভিযান শুরু করেছে র‍্যাব-৬। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে খুলনার শিববাড়ি এলাকায় ওই অভিযান শুরু করা হয়।

র‍্যাব-৬-এর পরিচালক খন্দকার রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের কাছে তথ্য এসেছে, ফরহাদ মজহারকে অপহরণ করে খুলনায় নিয়ে আসা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে খুলনার কেডিএ অ্যাপ্রোচ রোড এলাকাটি ঘিরে ফেলে কয়েকটি বাড়িতে অভিযান চালানো হচ্ছে।’

সোমবার সকালে ফরহাদ মজহারকে ঢাকা থেকে অপহরণ করা হয়েছে বলে তাঁর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

আরও পড়ুন...