ফরিদগঞ্জে ইয়াবাসহ দুজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের ফরিদগঞ্জে ১৬ হাজার ইয়াবাসহ দুজনকে আটক করেছে পুলিশ। আজ রোববার দুপুরে জেলার পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবির এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
পুলিশ জানায়, আজ সকালে ফরিদগঞ্জের টিঅ্যান্ডটি অফিসের সামনে থেকে পুলিশ তাদের আটক করে। তাঁরা মাদক ব্যবসায়ী। তাঁরা হলেন ফরিদগঞ্জের আল আমিন (৪০) ও কুষ্টিয়ার তরিকুল (৩২)।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব উদ্দিন বলেন, আটক আল আমিন ও তরিকুলের বিরুদ্ধে মাদক আইনে মামলা হবে।