ফরিদগঞ্জে এক শিশু ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় নয় বছর বয়সী এক কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। গত বুধবার সকালে উপজেলার গল্লাক বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ধর্ষণের অভিযোগে ওই শিশুর বাবা গত বুধবার রাত ১০টায় এক ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতায় ফরিদগঞ্জ থানায় মামলা করেন।

মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার সকালে ওই শিশু স্থানীয় একটি মসজিদের ইমামের কাছে আরবি পড়তে যায়। পড়া শেষ করে সকাল ছয়টায় ওই শিশু হেঁটে স্থানীয় গল্লাক বাজার এলাকায় পৌঁছালে শ্রীকালিয়া গ্রামের এক ব্যক্তি (৫০) তাঁর (শিশুর) পথরোধ করেন। একপর্যায়ে তিনি শিশুটিকে চকলেট খাওয়ানোর কথা বলে ওই বাজারের একটি নির্জন দোকানে নিয়ে ধর্ষণ করেন। পরে বাড়ি ফিরে ওই শিশু বিষয়টি তার বাবা-মাকে জানায়। শিশুর বাবা গত বুধবার সকাল ১০টায় প্রথমে ঘটনাটি লিখিতভাবে চাঁদপুরের পুলিশ সুপারকে (এসপি) জানান। এসপির নির্দেশে ফরিদগঞ্জ থানার পুলিশ শিশুর বাড়িতে যায় এবং সেখান থেকে শিশুটিকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করে।

ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান মোল্লা প্রথম আলোকেবলেন, মামলার একমাত্র আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ডাক্তারি পরীক্ষায় শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। চাঁদপুর সদর হাসপাতালে তার চিকিৎসা চলছে।