ফরিদগঞ্জে মাকে হত্যার অভিযোগে ছেলে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় গতকাল রোববার আলিমেন্নেসা (৬০) নামের এক বৃদ্ধা খুন হয়েছেন। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আলিমেন্নেসার ছেলে সফিকুর রহমানকে (২৪) আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার আলোনিয়া গ্রামের সৈয়াল বাড়িতে গতকাল ভোরে সাহাজুদ্দিন সৈয়ালের স্ত্রী আলিমেন্নেসাকে দা দিয়ে গলায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় ওই ঘরে আলিমেন্নেসার ছেলে সফিকুর ছাড়া কেউই ছিলেন না। তাই এ ঘটনার সঙ্গে সফিকুর জড়িত বলে সন্দেহ করা হয়। এ কারণে বেলা ১১টার দিকে বাড়ির কাছ থেকে সফিকুরকে আটক করে পুলিশ।