ফরিদপুরে কবরস্থান থেকে কঙ্কাল চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথা উপজেলার একটি কবরস্থান থেকে তিনটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার আটঘর ইউনিয়নের আটঘর উত্তরপাড়া গ্রামের তিনজন বাসিন্দা গতকাল শনিবার সকালে ফজরের নামাজ পড়ে কবরস্থানে জিয়ারত করতে যান। এ সময় তাঁরা তিনটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান। কবরগুলো হলো চার বছর আগে মৃত্যুবরণকারী মো. নাসির, দুই বছর আগে মৃত্যুবরণকারী ইরানী বেগম ও ছয় মাস আগে মৃত্যুবরণকারী শাহিনা বেগমের। এরা সবাই উত্তর আটঘর গ্রামের বাসিন্দা।
শাহিনা বেগমের ছেলে সুজন প্রধানিয়া বলেন, ‘শনিবার সকালে আমার ছোট ভাই মো. সোহেল নামাজ শেষে কবরস্থানে গিয়ে মায়ের কবরসহ তিনটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পায়। কবরে কাফনের কাপড় থাকলেও কঙ্কালটি পাওয়া যায়নি।’