ফরিদপুরে গমখেত থেকে নারী শ্রমিকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার একটি গমখেত থেকে থেকে চায়না বেগম (২৩) নামের এক নারী শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয় লোকজন সাংবাদিকদের বলেন, চায়নার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলা কাশিয়ানী উপজেলার খায়ের হাট এলাকায়। দেড় বছর ধরে চায়না ও তাঁর স্বামী সুমন বোয়ালমারীর সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে পারটেক্স জুটমিলে কাজ করছিলেন। মিলের পাশেই তাঁরা একটি ভাড়া বাড়িতে থাকতেন। আজ সকালে বাড়ির অদূরে একটি গমখেত থেকে চায়নার লাশ উদ্ধার করা হয়।
বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) সুকুমার রায় বলেন, চায়নার শরীরে কোনো সন্দেহজনক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তাঁর স্বামী পলাতক। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।