ফরিদপুরে জোড়া খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শহরে দুই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

আজ শুক্রবার ভোররাতে শহরের পশ্চিম খাবাসপুর এলাকার মিয়াপাড়া সড়কে এ ঘটনা ঘটে। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল গফফার এই তথ্য জানিয়েছেন।

পুলিশের তথ্যমতে, নিহত দুজন হলেন-মানিক জমাদার ও ভরত জমাদার। তাঁরা পরিচ্ছন্নতাকর্মী ছিলেন।