ফরিদপুরে দাখিল পরীক্ষার্থীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়নে এক দাখিল পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বাগুটিয়া গ্রামের মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত পরীক্ষার্থীর নাম আজিজুর রহমান (১৫)। সে বাগুটিয়া গ্রামের কৃষক মোমরেজ শেখের ছেলে। আজিজুর নগরকান্দার আইনপুর আলিম মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
মোমরেজ শেখ জানান, গত শনিবার রাত আটটার দিকে মুঠোফোনে একটা কল পেয়ে বাড়ি থেকে বের হয় আজিজুর। এরপর সে আর ফেরেনি। রোববার সকালে গ্রামের একটি মাঠে তার লাশ দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফসারউদ্দিন গতকাল দুপুরে জানান, আজিজুরকে গলায় নাইলনের রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে মোমরেজ শেখ বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।