ফরিদপুরে দুই বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে এক রাতে দুই বাড়িতে ডাকাতি হয়েছে। আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের কুশুমদী গ্রামে গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ১৫-১৬ জনের একদল ডাকাত ওই গ্রামের ব্যবসায়ী হানিফ কাজীর বাড়ির গ্রিল কেটে ডাকাতি শুরু করে। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লোকজনকে জিম্মি করে ৩৮ হাজার টাকা, চার ভরি স্বর্ণালংকার, চারটি মুঠোফোন সেট লুট করে। চিৎকার শুনে প্রতিবেশী সিরাজ শেখ দরজা খুলে এগিয়ে এলে ডাকাতেরা তাঁর বাড়িতেও ডাকাতি করে। তবে আলফাডাঙ্গা থানার ওসি রুহুল আমিন বলেন, ওই দুই বাড়িতে চুরি হয়েছে। তাঁদের তেমন কোনো জিনিসও খোয়া যায়নি।