ফরিদপুরে বাড়ির উঠানে যুবকের গুলিবিদ্ধ লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সদরপুর উপজেলায় এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার ছত্তার চৌধুরীর ডাঙ্গী গ্রামের একটি বাড়ির উঠানে লাশটি পাওয়া যায়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
নিহত যুবকের নাম টিটু চৌধুরী (৩৮)। তিনি একই গ্রামের ছত্তার চৌধুরীর ছেলে। আটক দুজন হলেন সুফিয়া বেগম (৬৫) ও তাঁর নাতনি নিপা আক্তার (১৪)। সুফিয়ার বাড়িতেই টিটুর লাশ পাওয়া যায়।
পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তাদের কাছে খবর আসে, ছত্তার চৌধুরীর ডাঙ্গী গ্রামের একটি বাড়ির উঠানে একজনের লাশ পড়ে আছে। এরপর ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।