ফরিদপুরে স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদর উপজেলা থেকে স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মাচ্চর ইউনিয়নের শিবরামপুর গ্রাম থেকে ওই দম্পতির লাশ উদ্ধার করা হয়।

লাশ দুটি মুদি ব্যবসায়ী মনসুর শেখ (৫০) ও তাঁর স্ত্রী জাহানারা বেগমের (৪৫)।

পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, আজ সকালে মনসুরকে তাঁর বাড়ির পাশের একটি বাগানে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ঘরে পাওয়া যায় তাঁর স্ত্রী জাহানারার নিথর দেহ। খবর পেয়ে দুজনের লাশ উদ্ধার করে পুলিশ।

মনসুর-জাহানারা দম্পতির মেয়ে জেসমিন বলেন, পারিবারিক ও আর্থিক সংকট নিয়ে তাঁর মা-বাবার মধ্যে কলহ চলছিল।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বলেন, স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশের ময়নাতদন্ত হলে দুজনের মৃত্যুর কারণ জানা যাবে।