ফরিদপুরের মেয়রের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলীকে তাঁর পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করার আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। গতকাল সোমবার হাইকোর্টের একটি বেঞ্চ এক আদেশে আগামী ছয় মাসের জন্য স্থানীয় সরকার বিভাগের এ-সংক্রান্ত প্রজ্ঞাপনটির কার্যকারিতা স্থগিত করেছেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এক চিঠিতে জানা গেছে, হাইকোর্ট বিভাগের বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসাইনের বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন। আদেশে আগামী ছয় মাসের জন্য স্থানীয় সরকার বিভাগের এ-সংক্রান্ত প্রজ্ঞাপনটির কার্যকারিতা স্থগিত করা হয়।
শেখ মাহাতাব আলীর বিরুদ্ধে আর্থিক আটটি অনিয়মের ফিরিস্তি দিয়ে গত রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রেরিত ওই প্রজ্ঞাপনে শেখ মাহাতাব আলীকে ফরিদপুর পৌরসভার মেয়র পদ থেকে সময়িকভাবে বরখাস্ত করা হয়।