ফলের দোকান বেকারিতে যৌন উদ্দীপক ওষুধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বাঘারপাড়া উপজেলার দুটি মুদিদোকান, একটি ফলের দোকান ও একটি বেকারিকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তর বলছে, এসব প্রতিষ্ঠানে অবৈধভাবে যৌন-উদ্দীপক সিরাপ ও বড়ি বিক্রি হচ্ছিল।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ গত মঙ্গলবার বাঘারপাড়া উপজেলার ধলগা বাজারে অভিযান চালান।
কার্যালয় সূত্র জানায়, অভিযানকালে ধলগা বাজারের চারটি দোকান থেকে ২৬ বোতল যৌন-উদ্দীপক সিরাপ ও ৮টি বড়ি জব্দ করা হয়। এসব সিরাপ ও বড়ি বিক্রির জন্য দোকানগুলোর কোনো লাইসেন্স নেই। এ জন্য মুদিদোকান আরিফ স্টোরকে আট হাজার, নুরুনবী স্টোরকে তিন হাজার, নুরজালাল বেকারিকে আট হাজার ও ফল বিক্রির দোকান মারুফ ফলঘরকে আট হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা সঙ্গে সঙ্গে আদায় করা হয়।
কর্মকর্তা সোহেল শেখ প্রথম আলোকে বলেন, বাঘারপাড়ায় বিভিন্ন দোকানে যৌন উদ্দীপক সিরাপ ও বড়ি বিক্রি হচ্ছে। পর্যায়ক্রমে সব দোকানে অভিযান চালানো হবে।
অভিযানকালে অন্যদের মধ্যে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যশোরের সদস্য আবদুর রাকিব সরদার
উপস্থিত ছিলেন।