ফাঁকা গুলি করে ব্যবসায়ীর ৭ লাখ টাকা ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কদমতলী থানা এলাকার রায়েরবাগে ফাঁকা গুলি করে মো. ইকবাল নামে এক ব্যবসায়ীর কাছ থেকে সাত লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, গতকাল রোববার দুপুরে মো. ইকবাল নারায়ণগঞ্জের শিমরাইল থেকে সাত লাখ টাকা নিয়ে যমুনা ব্যাংকের কদমতলীর রায়েরবাগ শাখায় জমা দিতে যাচ্ছিলেন। তিনি ব্যাংকের কাছে গাড়ি থেকে নামতেই অস্ত্রধারী সন্ত্রাসীরা তাঁকে ঘিরে ধরে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। পালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, ঘটনার শিকার ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া বর্ণনা অনুযায়ী ছিনতাইকারীদের ধরার চেষ্টা চলছে।