ফাঁকা গুলি করে ভয় দেখানোয়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ষাটদুনিয়া পাড়া এলাকা থেকে গত শনিবার রাতে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, লাইসেন্স করা বন্দুক নিয়ে স্থানীয় লোকজনের মাঝে ভীতি সৃষ্টি করায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে একটি লাইসেন্স করা বন্দুক, ৪৩ রাউন্ড গুলি ও ৫টি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সেলিম উদ্দিন, মিনহাজুল করিম, মো. মানিক, রাশেদুল করিম ও সাইফুল ইসলাম। লাইসেন্স করা বন্দুকটি মিনহাজুল করিমের বলে পুলিশ জানায়।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, বাঁশখালীর পশ্চিম পুঁইছড়ি এলাকার রেজাউল করিম ও তাঁর ভাই মো. জামালের পেকুয়ার ষাটদুনিয়া পাড়ায় লবণ চাষের জমি রয়েছে। এই জমি নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলছে। গত শনিবার সন্ধ্যা সাতটার দিকে রেজাউলের ছেলে মিনহাজুল করিম পাঁচ-ছয়জন লোক নিয়ে ওই জমিতে গিয়ে ফাঁকা গুলি বর্ষণ করে ভীতির সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ গিয়ে বন্দুক-গুলিসহ পাঁচজনকে আটক করে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলাম খান বলেন, ফাঁকা গুলি বর্ষণ করে স্থানীয়দের মধ্যে ভীতি সৃষ্টি করার অভিযোগে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে পুলিশ। রোববার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।