প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিম সুন্দরবন থেকে নিষিদ্ধ ৩ হাজার মিটার জাল ও হরিণ ধরার ৯১টি ফাঁদ জব্দ করা হয়েছে। গতকাল শুক্রবার কৈখালী স্টেশন কোস্টগার্ড সদস্যরা জাল ও গত বৃহস্পতিবার বন বিভাগ হরিণ ধরা ফাঁদ জব্দ করে। সুন্দরবনের কৈখালী স্টেশন কোস্টগার্ডের পেটি অফিসার শাফিকুর রহমান বলেন, কালিঞ্চি নদী থেকে ওই জাল জব্দ করা হয়। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা বেলাল হোসেন বলেন, খোলিশাবুনিয়া এলাকায় ফাঁদ দিয়ে হরিণ শিকার করা হচ্ছে, এ খবরে তাঁর নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ৯১টি হরিণ ধরা ফাঁদ জব্দ করা হয়।