ফাঁদজালে ৩৪ বক শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উখিয়া বন বিভাগের উদ্ধার করা বক l ছবি: প্রথম আলো
উখিয়া বন বিভাগের উদ্ধার করা বক l ছবি: প্রথম আলো

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের শীলেরছড়া গ্রাম থেকে গত শুক্রবার বনকর্মীরা অভিযান চালিয়ে ৩৪টি বকপাখি উদ্ধার করেছেন। ফাঁদজাল বসিয়ে এসব বক শিকার করা হচ্ছিল। তবে শিকারিদের ধরতে পারেননি বনকর্মীরা।
স্থানীয় রাজাপালং বন বিট কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, শীত মওসুম শুরু হওয়ায় বকসহ বিভিন্ন অতিথি পাখি মাছকারিয়া ও শীলেছড়াসহ বিভিন্ন উপকূলে আশ্রয় নিচ্ছে। কিন্তু কতিপয় ব্যক্তি ফাঁদজাল বসিয়ে বকপাখি শিকার করে হাঁটবাজারে বিক্রি করছে। পাখি শিকার বন্ধ করতে ওই অভিযান পরিচালনা করা হয়।
বনকর্মীরা বলেন, শীলেরছড়া এলাকার মৃত ওলা মিয়ার ছেলে ছৈয়দ মিয়ার ফাঁদজালে আটকা পড়েছিল একসঙ্গে ৩৪টি বকপাখি। পরে এসব পাখি উদ্ধার করে উখিয়া থানায় জমা করা হয়। এরপর পুলিশের উপস্থিতিতে বকগুলো ছেড়ে দেওয়া হয়।