ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর থানা-পুলিশ মো. এরশাদ (২৮) নামের ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক আসামিকে গতকাল শুক্রবার সকালে গ্রেপ্তার করেছে। তিনি সুনামগঞ্জের সুদূরপাথাড়ী গ্রামের তাহিরপুর উপজেলার মৃত আজিম উদ্দিনের ছেলে। থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক বলেন, সুনামগঞ্জের তাহিরপুর থানায় ২০০৬ সালের একটি হত্যা মামলায় সুনামগঞ্জ আদালত এরশাদকে ফাঁসির দণ্ড দেন। রায়ের আগে থেকেই তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে শ্রীপুরের আমান টেক্সটাইলের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে এরশাদ শ্রীপুর থানা-পুলিশের হেফাজতে রয়েছেন।