ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ত্রীকে হত্যার দায়ে চট্টগ্রামের মিরসরাইয়ের রাশেদুল ইসলাম চৌধুরীকে গত বছর ফাঁসির দণ্ড দেওয়া হয়। রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন। গতকাল রোববার সকালে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।
সীতাকুণ্ড অঞ্চলের সহকারী পুলিশ সুপার সালাউদ্দিন সিকদার জানান, রাশেদুলকে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ করেরহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা করেছিলেন তিনি।
এএসপি জানান, ২০০৯ সালের ১০ অক্টোবর স্ত্রী তাহমিনা আক্তারকে হত্যার অভিযোগে স্বামী রাশেদুলের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। এই মামলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর আসামি রাশেদকে ফাঁসির আদেশ এবং এক লাখ টাকা জরিমানার আদেশ দেন।