ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন করবেন সাকা চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী
সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী আপিল বিভাগের চূড়ান্ত রায়ের পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করবেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী হুজ্জাতুল ইসলাম আলফেসানি। আজ বাসসের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
হুজ্জাতুল ইসলাম আলফেসানি জানান, রিভিউয়ের বিষয়ে কথা বলতে আজ কাশিমপুর কারাগারে সাকা চৌধুরীর সঙ্গে দেখা করেন তাঁরা। এ ছাড়াও রিভিউ আবেদন বিষয়ে ইতিমধ্যেই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে লিখিতভাবে জানানো হয়েছে। 
সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রেখে দেওয়া আপিল বিভাগের চূড়ান্ত রায় প্রকাশ পায় ১ অক্টোবর। ওই দিনই তাঁদের মৃত্যু পরোয়ানা ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়।
বাসসের খবরে আরও বলা হয়, জামায়াতর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদও রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করবেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী শিশির মনির।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রেখে গত ১৬ জুন মুজাহিদের এবং ২৯ জুলাই সাকা চৌধুরীর সংক্ষিপ্ত রায় ঘোষণা করেন আপিল বিভাগ। দণ্ডপ্রাপ্তরা পূর্ণাঙ্গ এ রায় প্রকাশের দিন থেকে ১৫ দিনের মধ্যে রায় পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন।