ফারুক হত্যা: বাদীর আইনজীবীকে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক আইনজীবী এস আকবর খানকে মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে। এ ব্যাপারে তিনি আজ বৃহস্পতিবার টাঙ্গাইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এস আকবর খান আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলায় বাদীপক্ষের আইনজীবী এবং টাঙ্গাইলের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি)।

জিডিতে তিনি অভিযোগ করেন, গত মঙ্গলবার সকাল ১০টায় এবং বুধবার বেলা ১টা ৫৭ মিনিটে গ্রামীণফোনের পৃথক দুটি নম্বর থেকে খুদে বার্তা পাঠিয়ে অশ্লীল, অশ্রাব্য ভাষায় গালাগাল দেওয়া হয় এবং তাঁর কাছে ১০ কোটি টাকা ডাচ্‌–বাংলা ব্যাংকের একটি হিসাব নম্বরে পাঠানোর জন্য বলা হয়। অন্যথায় তাঁকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়।

এস আকবর খান জানান, তিনি এ ঘটনা পুলিশ সুপারকে অবহিত করেছেন।