ফারুকী হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি টেলিভিশন চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরে সমাবেশ করেছে ইসলামী ছাত্রসেনা। এসব সমাবেশ থেকে দেশে জঙ্গি হামলায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, দুই বছরেও ফারুকীর খুনিদের গ্রেপ্তার করা হয়নি। বিচারহীনতার এই সংস্কৃতির কারণে দেশের মানুষ চরম নিরাপত্তাহীনতা ও ভীতির মধ্যে জীবনযাপন করছে। জনগণের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে হলে ফারুকীসহ সব হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।

গতকাল চট্টগ্রাম নগরের অক্সিজেন মোড়, মুরাদপুর, বহদ্দারহাট, কাপ্তাই রাস্তার মাথা, কালামিয়া বাজার, কর্নেল হাটসহ অন্তত ৩০টি স্থানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসব সমাবেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেন সংগঠনের নেতা-কর্মীরা।