ফার্মগেটে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষ, তরুণের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ফার্মগেট এলাকায় ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষের ঘটনায় এক তরুণের মৃত্যু হয়েছে। তাঁর নাম মুন্না (১৮)। আজ বৃহস্পতিবার বিকেলে ফার্মগেটের মোস্তফার গলিতে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় আজ সন্ধ্যায় মুন্নাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সন্ধ্যা সোয়া সাতটার দিকে তাঁকে মৃত ঘোষণা করা হয়। তাঁর পিঠে ছুরিকাঘাত করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষের ঘটনায় মুন্না নামের একজনকে গুরুতর আহত অবস্থায় আজ সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।