ফার্মগেটে শিবির সন্দেহে ৪২ জন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ফার্মগেট এলাকার একটি রেস্টুরেন্ট থেকে আজ শুক্রবার বিকেলে ৪২ জনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, আটককৃতরা ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত থাকতে পারেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল পাঁচটার দিকে ফার্মগেটের বাবুল টাওয়ারের ১২ তলায় অবস্থিত স্কাই রেস্টুরেন্ট থেকে এঁদের আটক করা হয়। সায়েন্স ইয়ুথ ক্লাব তেজগাঁও ডিভিশন আয়োজিত ‘ক্যারিয়ার লাইফ লাইন প্রোগ্রাম’ নামে এক অনুষ্ঠানে অংশ নিতে এই রেস্টুরেন্টে এসেছিলেন তাঁরা। আটকৃতদের বেশির ভাগ রেটিনা কোচিং সেন্টারের শিক্ষার্থী। এঁদের মধ্যে দুজন শিবিরের ‘সাথি’ পর্যায়ের সদস্য রয়েছেন। ঘটনাস্থল থেকে একটি ল্যাপটপ, রেটিনা কোচিংয়ের সাজেশন, লিফলেট ও ভর্তি ফরম উদ্ধার করা হয়।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, আটকের পর এদের থানায় এনে পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে।