ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধের নির্দেশ হাইকোর্টের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দেশে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে আজ সোমবার এ আদেশ দেন।
আদেশের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস সাংবাদিকদের বলেন, আদালত ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন। এ ছাড়া প্রায় ১৯ লাখ ভুয়া ড্রাইভিং লাইসেন্স জব্দ করে ওই সব চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যও বিআরটিএ চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। বিআরটিএ চেয়ারম্যানকে এক মাসের মধ্যে এ সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন আদালতে জমা দিতে বলেছেন আদালত।