ফিটনেসবিহীন যান, ৬১ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্কড়-ঝক্কড় যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। গতকাল রোববার ঢাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পরিচালিত তিনটি ভ্রম্যমাণ আদালত ৬১টি মামলা করেছেন। এ সময় জরিমানা আদায় করা হয়েছে ৫৬ হাজার টাকা।
গত ১০ নভেম্বর ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু হয়।
এদিকে ফিটনেস সনদ ও চালক লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে হয়রানি ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে আন্তজেলা ট্রাকচালক ইউনিয়নের একাংশ। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।