ফিশপ্লেট খুলে ফেলায় কুমিল্লায় ট্রেন চলাচল বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ফিশপ্লেট খুলে ফেলায় এবং রেললাইন কাটায় ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর গোধূলী এক্সপ্রেসের ইঞ্জিনের চারটি চাকা ও একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে ওই রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আজ শনিবার ভোর সোয়া পাঁচটার দিকে নাঙ্গলকোট আউটার স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাঙ্গলকোট রেলস্টেশনের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, আজ ভোররাতের কোনো এক সময় কে বা কারা রেললাইনের ফিশপ্লেট ও তিন ফুটের মতো রেললাইন কেটে ফেলায় গোধূলী এক্সপ্রেসটি দুর্ঘটনায় পড়ে। এতে কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার পর লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। রেললাইন মেরামতের কাজ চলছে। এ দুর্ঘটনায় পর ওই রেলপথে চলাচলকারী বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন রেলস্টেশনে আটকা পড়েছে।