ফুটবল খেলা দেখতে না পেয়ে ছাত্রীর আত্মহত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটবল খেলা দেখতে না পেয়ে অষ্টম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার দিবাগত রাতে লক্ষ্মীপুরে এ ঘটনা ঘটে।
নিহত ওই ছাত্রী দারুল আমান একাডেমি মাদ্রাসায় পড়ত। তার বাড়ি লক্ষ্মীপুর পৌরসভার লামচরী গ্রামে।
নিহতের বাবা মোহাম্মদ আলীর ভাষ্য, গতকাল শনিবার জেলা স্টেডিয়ামে লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। সহপাঠীদের সঙ্গে মেয়ে ওই খেলা দেখতে যেতে চেয়েছিল। অনুমতি না পাওয়ায় রাতে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, মাদ্রাসার ছাত্রী আত্মহত্যা করেছে বলে তাঁরা খবর পেয়েছেন।