ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ পাঁচজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে গতকাল শনিবার দর্শন ও ইংরেজি বিভাগের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।
আহত ছাত্ররা হলেন দর্শন বিভাগের স্নাতকোত্তরের সোহেল রানা, চতুর্থ বর্ষের মোস্তাফিজুর রহমান ও তৃতীয় বর্ষের শফিকুল ইসলাম এবং ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের রায়হানুর রহমান ও তৃতীয় বর্ষের মুরসালিন শাহ।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, দর্শন ও ইংরেজি বিভাগের মধ্যকার খেলাটি বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে সকাল সোয়া ১০টায় শুরু হয়। দ্বিতীয়ার্ধের খেলা চলাকালে ইংরেজি বিভাগের এক খেলোয়াড় সোহেল রানার পায়ে বুট দিয়ে আঘাত করেন। এ ঘটনায় রেফারি ফাউল ধরেন। পরে দর্শন বিভাগের খেলোয়াড়েরা আঘাতের প্রতিবাদ জানান। এতে ইংরেজি বিভাগের বেশ কয়েকজন খেলোয়াড় দর্শন বিভাগের খেলোয়াড়দের ওপর চড়াও হন। একপর্যায়ে ইংরেজি বিভাগের পাঁচ-ছয়জন খেলোয়াড় সোহেলকে মারধর করেন। এতে তাঁর বাঁ ঊরুতে গুরুতর জখম হয়। এ সময় দুই পক্ষের মধ্যে মারামারি বেধে গেলে আরও চারজন আহত হন।
খবর পেয়ে দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা দর্শন বিভাগের পক্ষ হপরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসানের কাছে শনিবারের (গতকাল) মধ্যেই জড়িতদের বিচার দাবি করে মাঠ ত্যাগ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।