ফুটবল টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথায় জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর নামে প্রবর্তিত ‘সৈয়দা সাজেদা চৌধুরী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের’ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকেলে উপজেলার যদুনন্দী ইউনিয়নের নবকামপল্লি বিশ্ববিদ্যালয় কলেজের মাঠে অনুষ্ঠিত খেলায় নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়ন পরিষদ একাদশ ১-০ গোলে বোয়ালমারী উপজেলার পরমেশ্বর্দী ইউনিয়ন পরিষদ একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ও তাঁর ছেলে ওই কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আয়মান আকবার চৌধুরী বাবলু উপস্থিত থেকে এই খেলা উপভোগ করেন এবং পুরস্কার বিতরণ করেন। এই ফুটবল টুর্নামেন্টে নগরকান্দা, সালথা ও বোয়ালমারী উপজেলার মোট ১৬টি দল অংশ নেয়।